1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বেলাবোতে মাদকসহ নারী গ্রেপ্তার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার বেলাবোতে ৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বেলাবোতে নবনির্বাচিত ছাত্রদল সভাপতির সিনিয়র নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময়

৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল সফল করার আহ্বান জামায়াতে ইসলামীর

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিতঃ শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৩৩৬ বার

ডেস্ক রিপোর্ট : জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে আগামী ৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শনিবার (২ আগস্ট) দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, ২০২৪ জুলাই-এর ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন উপলক্ষ্যে পূর্ব ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সব মহানগরী ও জেলা শাখার প্রতি আগামী ৫ আগস্ট মঙ্গলবার শান্তিপূর্ণ গণমিছিল সফল করার আহ্বান জানাচ্ছি।

গণমিছিল সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি সহকারে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের জন্য জামায়াতে ইসলামীর সব জেলা ও মহানগর সংগঠনের প্রতি আহ্বান জানাচ্ছি।

এই মিছিলে অংশগ্রহণ করার জন্য আমি দেশের সব নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে গণমিছিল সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে পালন করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT