1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই

শিবপুরে কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ

শেখ মানিক
  • প্রকাশিতঃ বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২৯২ বার
Oplus_131072

শেখ মানিক: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)’- এর আওতায় নরসিংদীর শিবপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৩৪ জন কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস আয়োজিত এক অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা এ এস এম আব্দুল খালেক এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: ফারজানা ইয়াসমিন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আকরাম হোসেন সহকারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন।

অনুষ্ঠানে বিগত সময়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ১৮ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ১৬ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। তাদেরকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অভিভাবক এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT