1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

নির্বাচনের তারিখ ঘোষণা হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে: মঈন খান

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিতঃ বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৫৮ বার
Oplus_131072

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে মন্তব্য করে দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তিনি বলেছেন, ‘জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক হবে।’

আজ বুধবার (৩০ জুলাই) রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে এক সেমিনারে তিনি এ কথা বলেন। ‘গণতান্ত্রিক উত্তরণ অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ও সংখ্যানুপাতিক নির্বাচন বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষিত’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ নামের একটি সংগঠন।

মঈন খান বলেন, ‘৫ আগস্ট যদি সত্যিই নির্বাচনের দিন ঘোষণা করা হয়, তবে সেটা যে মাসেই নির্বাচনের সময় দিক-না কেন, তা নিয়ে এত ভাবনার কারণ নাই।’

এসময় পিআর পদ্ধতির সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, পিআর পদ্ধতির গভীরে গেলে দেখা যাবে জনগণ একটি দলকে ভোট দিচ্ছে একজন ব্যক্তিকে নয়। এই পদ্ধতিতে নির্বাচন হলে দেশের সামাজিক অবস্থার সঙ্গে তা সংগতিপূর্ণ হবে না। তিনি বলেন, ‘অন্য দেশের সঙ্গে আমাদের দেশের সামাজিক অবস্থা এক নয়, তাই পিআর পদ্ধতি এখানে কার্যকর করা যাবে কি না, তা নিয়ে ভাবতে হবে। যারা এই দাবি তুলেছেন তাদের উচিত এ নিয়ে জনগণের ওপর জরিপ পরিচালনা করা। তখনই বুঝা যাবে, মানুষ প্রচলিত নিয়মে ভোট চায় নাকি পিআর চায়।

সংস্কার প্রসঙ্গে মঈন খান বলেন, শুধু নির্বাচিত সরকারেরই সংস্কার করার অধিকার রয়েছে।

সেমিনারে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকারের তাদের ‘এক্সিট’নিয়ে ভাবনার সময় এসেছে। তাদের পদক্ষেপ পরবর্তী সরকার কতটা বৈধতা দেবে, তা নিয়েও চিন্তা করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া। যতটুকু না করলেই নয় ততোটুক সংস্কার করা উচিত।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT