1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরদার সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রী হওয়ায় নির্বাচনী এলাকায় বইছে আনন্দের বন্যা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন নরসিংদীর সারোয়ার হোসেন মৃধা রায়পুরায় নতুন থানা গঠন: চররায়পুরা থানা উন্নয়ন কমিটির আত্মপ্রকাশ ব্রাহ্মন্দী কামিনী কিশোর মল্লিক কেন্দ্রে গণতন্ত্রের উৎসব, ধানের শীষের নিরঙ্কুশ জয় বকুলকে মন্ত্রী হিসেবে দেখতে চায় বেলাব-মনোহরদীর জনগণ বিএনপি নির্বাচিত হলে ১৬ বছরের দুঃসহ যন্ত্রণার লাঘব হবে: ড. মঈন খান ‘জনপ্রত্যাশার ইশতেহার’ প্রকাশ করল ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরায় দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধে কিশোর নিহত, আহত ১০ শ্রদ্ধা ও ভালোবাসায় ডাকসুর প্রথম ভিপি মনু মিয়ার ১০৪ তম জন্মদিন পালন নারীদের প্রতি জামায়াত আমীরের অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বেলাবতে মানববন্ধন

শিবপুরে জুলাই পুনর্জাগরণে লাখো কন্ঠে শপথ পাঠ

শিবপুর, নরসিংদী প্রতিনিধি :
  • প্রকাশিতঃ শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২২৭ বার
Oplus_131072

শিবপুর ( নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে উপজেলা প্রশাসন, সমাজসেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানের সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফারজানা ইয়াসমিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহিম, উপজেলা সমাজ সেবা অফিসার কে এম আবু রায়হান, মহিলা বিষয়ক কর্মকর্তা রোকসানা বিলকিস, উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোস্তাফিজুর রহমান কাওসার, প্রেসক্লাবের সভাপতি এসএম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শেখ মানিক ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে কয়েক শতাধিক নারী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জুলাই আহত যোদ্ধা , বীর মুক্তিযোদ্ধা, সংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT