1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরদার সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রী হওয়ায় নির্বাচনী এলাকায় বইছে আনন্দের বন্যা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন নরসিংদীর সারোয়ার হোসেন মৃধা রায়পুরায় নতুন থানা গঠন: চররায়পুরা থানা উন্নয়ন কমিটির আত্মপ্রকাশ ব্রাহ্মন্দী কামিনী কিশোর মল্লিক কেন্দ্রে গণতন্ত্রের উৎসব, ধানের শীষের নিরঙ্কুশ জয় বকুলকে মন্ত্রী হিসেবে দেখতে চায় বেলাব-মনোহরদীর জনগণ বিএনপি নির্বাচিত হলে ১৬ বছরের দুঃসহ যন্ত্রণার লাঘব হবে: ড. মঈন খান ‘জনপ্রত্যাশার ইশতেহার’ প্রকাশ করল ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরায় দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধে কিশোর নিহত, আহত ১০ শ্রদ্ধা ও ভালোবাসায় ডাকসুর প্রথম ভিপি মনু মিয়ার ১০৪ তম জন্মদিন পালন নারীদের প্রতি জামায়াত আমীরের অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বেলাবতে মানববন্ধন

দূর্ঘটনাকে পুজিঁ করে বিএনপি রাজনীতি করে না: মঈন খান

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২২০ বার
Oplus_131072

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, বিমান আকাশে যখন উড়ে যান্ত্রিক ত্রুটি হতে পারে ও দূর্ঘটনা হতে পারে। এটা নিয়ে সমালোচনা করতে পারবো, দূর্ঘটনা কোন সময় এড়ানো যায় না। এটাকে পুজিঁ করে রাজনীতি করা সঠিক নয়, বিএনপি সেটা কখনো করেনি। আমরা কখনো সে পথে হাঁটি নি। আমরা চাই দূর্ঘটনার কারণ সঠিক অনুসন্ধানের মাধ্যমে স্বচ্ছভাবে দেশবাসীকে জানানো হউক।

বুধবার (২৩ জুলাই) বিকেলে নরসিংদী শহরের বাগদী এলাকায় জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহেন শাহ শানুর মায়ের কবর জিয়ারত ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকারের গুরু দায়িত্ব এই দেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করে একটি গণতান্ত্রিক সিস্টেমে রূপান্তর করা। দেশের মানুষের হাতে দ্রুত গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে। এ প্রচেষ্ঠায় একটি দুষ্ট চক্র  প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কর্মকান্ডের ভেতর দিয়ে তারা এ প্রক্রিয়াকে ব্যহত করার চেষ্ঠা করছে। দেশের গণতন্ত্রে বিশ্বাসী প্রতিটি মানুষকে এই দুষ্ঠ চক্র সম্পর্কে সতর্ক থাকতে হবে।

এসময় উপস্থিত ছিলেন. নরসিংদী শহর বিএনপির সাবেক সভাপতি ও বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভুঁইয়া মিল্টন, নরসিংদী জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি শাহেন শাহ শানু, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি ও বিএনপি নেতা সারোয়ার হোসেন মৃধা, নরসিংদী জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী আব্দুল হামিদ, পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেলসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT