1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই তারেক রহমানের নেতৃত্বে নরসিংদীর ৫টি আসনে পুনরায় জয় পায় বিএনপি : মঈন খান নরসিংদীতে আমেনাকে ধর্ষণ ও হত্যা মামলায় ৭ আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা কাজ শুরু করেছি: স্বাস্থ্যমন্ত্রী মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সম্পাদক সুজন বর্মণ আমিনাকে হত্যা ও ধর্ষণের সাথে জড়িত অপরাধীরা একজনও ছাড় পাবে না : খোকন এমপি রায়পুরায় মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা শিবপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

গান শোনাতে সৌদি আরব যাচ্ছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ

ডেস্ক রিপোর্ট | নরসিংদীর কন্ঠস্বর :
  • প্রকাশিতঃ সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৫০ বার

জাতীয় সংসদের সংসদ সদস্য ও ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম এবার গান শুনাতে সৌদি আরব যাচ্ছেন। আগামী ৭ অক্টোবর (শুক্রবার) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে মমতাজের এই সংগীতানুষ্ঠান। সৌদি আরব সরকারের অনুমোদিত বাংলাদেশি ব্যবসায়ীদের তত্বাবধানে এবং ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মিউজিক্যাল শো “প্রবাসীদের আনন্দ উৎসব”।

এর আগে গত বুধবার ১৪ সেপ্টেম্বর জেদ্দার বাগদাদীয়া কারাম হোটেলে এক সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির সদস্য সারতাজুল আলম দিপু জানান, সৌদি সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির তত্বাবধানে এই প্রথম জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের আনন্দ দিতে সবচেয়ে বড় মিউজিক্যাল শো অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তিনি জানান, এই অনুষ্ঠানে সুর সম্রাজ্ঞী মমতাজ ছাড়াও থাকছেন ৯০ দশকের জনপ্রিয় কৌতুক অভিনেতা ও উপস্থাপক কাজল, কণ্ঠশিল্পী ঝিলিক, শিল্পী বাবলী সরকার, কণ্ঠশিল্পী প্রমা শেখ, রাইসা রোস। আরও থাকছে লেজার শো এবং স্থানীয় শিল্পীদের নাচ গান।

এর আগেও বিগত বছরেও সৌদি গিয়েছিলেন মমতাজ। এবারও গান গাইতে সৌদি আরবে যাওয়ার সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। এক ভিডিও বার্তায় সৌদি যাওয়ার খবর নিশ্চিত করে মমতাজ বলেন, সৌদিতে এর আগে ওমরা করতে গেছি কখনো এতো বড় গানের অনুষ্ঠানে এই প্রথম অতিথি হয়ে আসছি। সৌদিতে আমার অসাধারণ সব ভক্ত আছেন, আমি খুবই উৎফুল্ল এ সফরের জন্য।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT