1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

স্বাধীনতা যুদ্ধে অপরাধ করেছেন, ক্ষমা করেছি কিন্তু ভুলে যাইনি : শিবপুরের জামায়াতকে গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ২১৪ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : একাত্তরের পরাজিত শক্তির আস্ফালন কোনো মুক্তিযোদ্ধা মেনে নিতে পারেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

জামায়াতে ইসলামীর উদ্দেশে তিনি বলেছেন, “জনগণ যদি একাত্তরের পরাজিত শক্তির কৃতকর্ম ভুলে গিয়ে আপনাদেরকে ভোট দেয়, আমরা সালাম দেব। একাত্তরের পরাজিত শক্তির আস্ফালন আমাদের মত মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে মেনে নিতে পারেন না- একথা কিন্তু আমরা এখনও বলিনি। স্বাধীনতা যুদ্ধে আপনারা অপরাধ করেছেন, আমরা ক্ষমা করেছি, কিন্তু ভুলে যাইনি।”

আজ শনিবার (১৯ জুলাই) বিকালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ এবং আহতদের সুস্থতা কামনায় নরসিংদীর শিবপুর উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে বলেন, “তখন যদি কেউ চাপ দেয় বা বাধা দেয় বিএনপি পাশে থাকবে।”

সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, “পিআর পদ্ধতিতে (সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা) নির্বাচন বিশ্বের অন্যান্য দেশে ভাল হলেও আমাদের দেশে এটা কোনো সিস্টেম নয়। আমাদের সংস্কৃতিতে এ পদ্ধতি মানানসই নয়। পিআর হল পিছনের রাস্তা দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা।”

গয়েশ্বর রায় বলেন, “গণতন্ত্র আর জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে ১৭ বছর ধরে আন্দোলন চলেছিল। বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়নি, জনগণের ভোটাধিকারের জন্য পাগল হয়েছে। জনগণ বিএনপিকে ভোট দিলে আপনাদের মানতে অসুবিধা কি, জনসম্মুখে বলতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবচেয়ে বড় সংস্কারক, বিএনপি সংস্কারে বিশ্বাস করে, কুসংস্কারে নয়।”

ইটাখোলা মোড়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার। আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা সভাপতি খায়রুল কবির খোকন, জেলার সিনিয়র সহসভাপতি সরদার সাখাওয়াত হোসেন বকুল, তোফাজ্জল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক মনজুর এলাহী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদার। এ সময় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ইটাখোলা মোড়ে নিহত চারজনসহ সব শহীদ স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT