1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মন্দী কামিনী কিশোর মল্লিক কেন্দ্রে গণতন্ত্রের উৎসব, ধানের শীষের নিরঙ্কুশ জয় বকুলকে মন্ত্রী হিসেবে দেখতে চায় বেলাব-মনোহরদীর জনগণ বিএনপি নির্বাচিত হলে ১৬ বছরের দুঃসহ যন্ত্রণার লাঘব হবে: ড. মঈন খান ‘জনপ্রত্যাশার ইশতেহার’ প্রকাশ করল ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরায় দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধে কিশোর নিহত, আহত ১০ শ্রদ্ধা ও ভালোবাসায় ডাকসুর প্রথম ভিপি মনু মিয়ার ১০৪ তম জন্মদিন পালন নারীদের প্রতি জামায়াত আমীরের অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বেলাবতে মানববন্ধন নরসিংদীতে মুরগি বিক্রির টাকা আত্মসাৎ করতেই ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ২ বেলাবতে বিএনপি প্রার্থীর ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ ঘোড়াশালে আড়াই বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার

পলাশে জুলাই শহীদদের স্মরণে “এক শহীদ, এক বৃক্ষ রোপন

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৫৬ বার

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে নরসিংদীর পলাশে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি উদযাপন করা হয়েছে। আজ শনিবার (১৯ জুলাই) সকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে ও বন বিভাগ অধিদপ্তরের বাস্তবায়নে সারাদেশের ন্যায় পলাশ উপজেলায়ও প্রতিজন শহীদের সম্মানে একটি করে বৃক্ষরোপণ করা হয়।

এতে শহীদদের স্মরণে বিভিন্ন ফলদ, ঔষধি, বনজ ও শোভাবর্ধনকারী গাছ লাগানো হয়।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকীর উপস্থিতিতে শহীদ আমজাদ হোসেনের বাবা উপজেলা প্রাঙ্গণে পলাশ চারা রোপণ করেন। একই সাথে শহীদ ইমন মিয়ার বাবা কাঠবাদাম গাছের চারা রোপণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সামাজিক বন কর্মকর্তা আমিরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র সামিউর রহমান মাহি ও ফয়সাল সারকার রিফাত প্রমূখ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT