1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

পলাশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে জুলাই স্মৃতি স্তম্ভ নির্মাণ

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৩০১ বার

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নরসিংদীর পলাশ উপজেলার উদ্যোগে জুলাই স্মৃতি স্তম্ভ নির্মিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে নির্মিত এই স্মৃতি স্তম্ভ উদ্বোধন করা হয়।

এসময় ২০২৪ এর জুলাই এর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পলাশ উপজেলার মোঃ শোয়েব, সাইমুন রসুল শান্ত, সামিউর মাহি, জাহিন মোল্লা প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ নিহাদ, জুনায়েদ হোসেন, জারিফ মোল্লা, রেজাউল হাসান, মুগ্ধ ও রাকিবুল সরকার সহ অন্যান্য শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, আজ পলাশে নির্মিত হয়েছে জুলাই স্তম্ভ। গত বছর এই দিনে পলাশে প্রথম আওয়ামীলীগের কর্তৃক ছাত্রহত্যার বিরুদ্ধে একটি মিছিল আয়োজন করে সাধারণ শিক্ষার্থীরা। কিম্তু এ ঘটনায় নানা রকম হুমকি ধামকির সমুক্ষীন হয়েছে অধিকাংশ শিক্ষার্থীরা। তাই এই দিনকে স্বরণীয় রাখতে জুলাই শহীদদের স্মরণে উপজেলা অফিস প্রাঙ্গনে জুলাই স্তম্ভ নির্মান করা হয়েছে। এই স্তম্ভ ফুটে উঠেছে বীর শহীদ আবু সাঈদ, ওয়াসিম , মুগ্ধ ,এবং পলাশের তাহমিদ ইমন সহ জুলাইয়ের স্মৃতি।

 

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT