1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুরে দুই পায়ের রগ কর্তন করা শিক্ষকের মৃত্যু; জড়িত ২ জন গ্রেপ্তার পলাশে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ৫ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ

নির্বাচনী প্রচারণা থেকে ফেরার পথে প্রার্থীকে গণধ’র্ষণ

ডেস্ক রিপোর্ট | নরসিংদীর কন্ঠস্বর :
  • প্রকাশিতঃ রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৮ বার

ডেস্ক রিপোর্ট : এবার রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে প্রচারণা চালানোর সময় গণধর্ষণের শিকার হয়েছেন এক নারী সদস্য প্রার্থী। এ ঘটনায় থানায় মামলা করেছেন ওই নারী প্রার্থী। মামলার পর পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত পাঁচ আসামি হলো বাগমারার মাহাবুর রহমান (২৮), আকবর হোসেন (৩৫), সোহেল রানা (২৪), দুলাল হোসেন (২৫) ও ফজলুর রহমান (৪৮)।

তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হাসপাতাল থেকে ফিরে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন ওই প্রার্থী। এদিকে মামলার এজাহারে ওই নারী প্রার্থী অভিযোগ করেন, আসন্ন জেলা পরিষদ নির্বাচনের প্রচারণা চালাতে গিয়ে প্রার্থী বাগমারা উপজেলায় যান তিনি। প্রচারণা শেষ হতে রাত হয়ে যায়।

বাড়ি ফেরার পথে পাঁচ ব্যক্তি তাঁর গতি রোধ করেন। এ সময় তাঁরা তাঁকে তুলে নিয়ে অস্ত্রের মুখে দলবদ্ধ ধর্ষণ করেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তিনি চিকিৎসা নেন। চিকিৎসা শেষে গত বৃহস্পতিবার থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও দুজনকে আসামি করে মামলা করেন।

এরপর পুলিশ তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ায় আসামিদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করে। পরদিন রাতে পাঁচ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT