আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম-মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান। মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় ঢাকাস্থ খায়রুল কবির খোকনের অফিসে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
এই সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সদস্য ও উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আশিক সুজন মামুন,বেলাব উপজেলা তরুণদলের সভাপতি মোবারক সরকার, উপজেলা যুবদল নেতা অহিদুউজ্জামান অহিদ, ঢাকা জজ কোর্টের এ্যাডভোকেট বাতেন আল মামুন,
সল্লাবাদ ইউনিয়নের যুবদলের নেতা এমডি সাত্তার'সহ প্রমুখ।
ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম-মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন ভাইয়ের সাথে শুভেচ্ছা বিনিময় ও ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য এসেছি।নরসিংদী জেলা বিএনপি খায়রুল কবির খোকন ভাইয়ের নেতৃত্বে জাতীয়তাবাদী দলের রাজনীতি ঐক্যবদ্ধ আছে। আমরা আশা করি আগামীদিনে ধানের শীষের প্রতীক নিয়ে ওনি আমাদের মাঝে আসবেন।আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রতীককে বিজয় করবো।
নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেন,আমান উল্লাহ আমান আমাদের সাথে সবসময় যোগাযোগ রেখেছেন।দেশে আসলেই আমাদের সাথে আন্দোলন সংগ্রামে যোগ দিত।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদী কন্ঠস্বর @২০২৩