1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মহান বিজয় দিবসে শিক্ষার্থীরা পেল “মানবতার আলো’র শিক্ষাবৃত্তি ঘোড়াশালে মহান বিজয় দিবসে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নরসিংদীতে কিশোরকে নির্যাতন করে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৩৫১ বার
Oplus_131072

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের বাগহাটা টেকপাড়া গ্রামে মাদক ব্যবসায়ী দুলালের বাড়িতে এক কিশোরকে আটকে রেখে নির্মম নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে। নিহত কিশোর সাজিদ হোসেন (২২) বাগহাটা গ্রামের আব্দুল আজিজের ছেলে। স্বজনদের অভিযোগ, দুলাল ও তার সহযোগীরা সাজিদকে বাড়িতে আটকে রেখে নির্যাতন করে হত্যা করে পালিয়ে যায়। এ খবর পেয়ে সোমবার (১৪ জুলাই)  সকালে ঘটনাস্থলে শেখেরচর ফাঁড়ির ও সদর থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

জানা যায়, রবিবার দিবাগত রাত ২টার দিকে সাজিদের মা মুসলেমা বেগম খবর পেয়ে দুলালের বাড়িতে ছুটে গেলে, দুলাল ও তার বাড়ির সদস্যরা বাড়ির গেইট তালা মেরে পালিয়ে যায়। পরে স্বজনরা তালা ভেঙে ঘরে প্রবেশ করে দেখেন, ঘরের ভিতরে সাজিদের মরদেহ পড়ে আছে। এ ঘটনায় গ্রামবাসী ক্ষোভ প্রকাশ করে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম ও জোবায়েরসহ একাধিক বাসিন্দার সঙ্গে কথা বললে তারা জানান, টেকপাড়া গ্রামের আতাউরের ছেলে মাদককারবারি ও একাধিক মামলার আসামি দুলাল এখন স্থানীয় রাজনৈতিক নেতাদের অনুসারী। তার দৌরাত্ম্য বেড়েই চলেছে। সাজিদকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে পরিবারের কাছ থেকে ছিনিয়ে মাদক ব্যবসায় সহযোগী বানিয়েছে দুলাল। ধারণা করা হচ্ছে তাদের ব্যবসার রাস্তাঘাট চিনে ফেলায়,  এখন তারাই তাকে হত্যা করে পালিয়ে গেছে। এর কঠিন বিচার চায় স্থানীয় বাসিন্দারা।

নিহতের মা মুসলেমা বেগম বলেন, আমার একমাত্র ছেলে সাজিদ। তাকে পাঁচদিন ধরে আটকে রেখে নির্যাতন করেছে। তাকে বাঁচাতে নগদ ৫০ হাজার টাকা দিতেও বলা হয়েছিল। আমাদের কাছে টাকা না থাকায় দুলাল আমাদের বাড়ির দলিল নিতে চেয়েছিল। আমরা গতকাল তার বাড়িতে এসেছিলাম, কিন্তু ছেলেকে দেখতে দেয়নি তারা। শেষ পর্যন্ত আমার ছেলেটিকে তারা এমন নিষ্ঠুরভাবে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের কঠিন বিচার দাবি করেন তিনি।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকান্ডের শিকার হওয়া যুবকের বিরুদ্ধেও একাধিক মাদক মামলা রয়েছে। সেই সাথে যাদের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে তারাও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তবে কি কারণে হত্যাকান্ড সংঘটিত হয়েছে বিষয়টি সম্পর্কে তদন্ত সহ অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT