1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারসহ ৭ জন গ্রেপ্তার শিবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি হামদ প্রতিযোগিতায় নরসিংদী জেলায় প্রথম স্থান অর্জন করল তাহসিন শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের করনীয় শীর্ষক মতবিনিময় সভা তৃণমূলের নেতা খাইরুল কবির খোকনের প্রশ্নে অটল রনি: নেতার প্রশ্নে কোনো আপস নেই নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা রায়পুরায় ট্রেনে ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু বেলাবতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নরসিংদীতে আদালতের কাঠগড়া থেকে পালিয়ে গেল আটো চুরি মামলার আসামী

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৪৭২ বার
Oplus_131072

নরসিংদী প্রতিনিধি :।নরসিংদীতে চুরির মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া এক আসামির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৪ জুলাই) দুপুরে নরসিংদীর জেলা জজ আদালতের (ম্যাজিস্ট্রেট) কোর্টের কাঠগড়া থেকে আসামী পলায়নের এই ঘটনা ঘটে।

পলায়নকারী আসামি রিয়াজুল ইসলাম হৃদয় (২৫) নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের দানা মিয়ার ছেলে।

তথ্যটি নিশ্চিত করে নরসিংদী জজ কোর্ট পুলিশের পরিদর্শক মো: সাইরুল ইসলাম বলেন, ঘটনার সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার এজলাসে বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) চলছিল। এই সুযোগে কাঠগড়ায় অবস্থানরত অটোরিকশা চুরির মামলার একমাত্র সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া আসামি রিয়াজুল ইসলাম হৃদয় পালিয়ে যায়।
আসামি হৃদয়কে গত ৭ জুলাই একটি অটোরিকশা চুরি মামলার সন্দেহ ভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করে রায়পুরা থানা পুলিশ।

তিনি আরও জানান, পলাতক আসামি রিয়াজুল ইসলামের বিরুদ্ধে রায়পুরা থানায় একটি অটোরিকশা চুরির মামলা রয়েছে। ঘটনার পরপরই আদালত চত্বর ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। কোর্ট পুলিশসহ আইনশৃক্সখলা র¶াকারী বাহিনীর একাধিক দল তাকে আটক করতে অভিযান চালাচ্ছে।এছাড়া এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দ্রুত গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট থানা ও অন্যান্য নিরাপত্তা সংস্থাকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT