1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ পলাশে মানবতার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি গঠন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

রায়পুরা ম্যারাথনের প্রস্তুতি ও রেজিষ্ট্রেশন শুরু করেছে আয়োজক কমিটি

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৬৬৯ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক :.“রান ফর বাংলাদেশ, রান ফর হেল্থ”এই বার্তা সামনে রেখে আগামী ৩ অক্টোবর নরসিংদীর রায়পুরায় বহু প্রতীক্ষিত দেশের বড় দৌড় উৎসব ‘রায়পুরা ম্যারাথন ২০২৫’ প্রস্তুতি শুরু করেছে আয়োজক কমিটি। চলছে অনলাইনে রেজিষ্ট্রেশন কার্যক্রম।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, আগামী ৩ অক্টোবর রায়পুরা ম্যারাথন প্রতিযোগিতা সম্পূর্ণ করতে ২ জুন থেকে অনলাইন রেজিষ্ট্রেশন শুরু হয়েছে। যা আগামী ১৫ জুলাই পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে। অংশগ্রহণের লক্ষ্যমাত্রা ৭ শতাধিক হলেও ইতিমধ্যেই ৫ শতাধিক দৌড়বিদ রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। এর মধ্যে ৪২, ২১, ১০ ও ৫ কিলোমিটার—মোট চারটি ক্যাটাগরিতে দেশ-বিদেশের অভিজ্ঞ ও নতুন রেজিস্ট্রেশন করা দৌড়বিদরা দৌড়ে অংশ নেবেন। রায়পুরা-নরসিংদী আঞ্চলিক সড়কের রায়পুরা থেকে হাসনাবাদ পর্যন্ত প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মনোমুগ্ধকর গ্রামীণ পথে হবে ম্যারাথনের মূল দৌড়। দূর-দূরান্ত থেকে আসা দৌড়বিদদের পদচারণায় মুখরিত হবে এই জনপদ।

আয়োজক কমিটির সদস্য সাদেক হোসেন খোকা বলেন,“গত বছর ৭ শতাধিক দৌড়বিদের অংশগ্রহণে সফলভাবে ম্যারাথন আয়োজন করতে পেরেছি। এবারও আইনশৃঙ্খলা বাহিনী, আনসার, গ্রামপুলিশ ও সেচ্ছাসেবীরা যেভাবে পাশে ছিলেন, এবারও তাঁদের সহযোগিতা নিয়ে আরও সুন্দর একটি আয়োজন করতে চাই। ”

আয়োজক কমিটির আরেক সদস্য, রায়পুরা রানার্সের ফাউন্ডার ও অভিজ্ঞ ম্যারাথন ফিনিশার সবুজ সিকদার বলেন,“তরুণ সমাজকে মাদক, মোবাইল আসক্তি থেকে দূরে রেখে সুস্থ ও গতিশীল জীবনধারায় উৎসাহিত করতেই আমরা এই ম্যারাথনের আয়োজন করে যাচ্ছি। আগের বছরগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার আরও বড় পরিসরে আয়োজন করতে আমরা প্রস্তুতি শুরু করেছি।”

তিনি আরও বলেন, এই আয়োজন শুধু ক্রীড়া ইভেন্ট নয়, বরং রায়পুরা তথা নরসিংদীকে নতুনভাবে পরিচিত করার একটি ইতিবাচক প্ল্যাটফর্ম হিসেবেও দেখছেন সংশ্লিষ্টরা। স্বাস্থ্য সচেতনতা, তরুণদের উদ্বুদ্ধকরণ ও গ্রামীণ পর্যটনের সম্ভাবনা জাগিয়ে তোলাই মূল লক্ষ্য।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন, রায়পুরাকে বিশ্বের দরবারে ইতিবাচক ভাবে পরিচিত করতে এ আয়োজন। ইতিমধ্যে আয়োজনের প্রাথমিক প্রস্তুতি নেয়া হচ্ছে। জেলা উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতায় রয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT