1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মহান বিজয় দিবসে শিক্ষার্থীরা পেল “মানবতার আলো’র শিক্ষাবৃত্তি ঘোড়াশালে মহান বিজয় দিবসে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নরসিংদীতে ট্রেনের ভিতরে যাত্রীকে হত্যা: পালিয়ে থাকা অভিযুক্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১০৯০ বার

রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে খুনের মামলার জেল পলাতক আসামি মঞ্জুর কাদেরকে (৪০) গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। আজ মঙ্গলবার বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যান মঞ্জুর কাদের।

ঢাকা রেলওয়ে জেলা পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, নরসিংদী জেলা কারাগার থেকে পালানোর পর মঞ্জুর কাদের ছদ্মবেশে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। আজ বেলা সাড়ে ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ঢাকা রেলওয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তিনি ভৈরব রেলওয়ে থানার একটি হত্যা মামলার আসামি।

গত বছরের ৬ জুন নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে ঝুমুর কান্তি বাউল (৪২) নামের এক যাত্রী ‘ঢাকা মেইল’ ট্রেনে রাজধানীতে আসার সময় দাঁড়ানো নিয়ে আরেক যাত্রী মঞ্জুর কাদেরের সঙ্গে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে ঝুমুর কান্তিকে মারধর করেন মঞ্জুর কাদের। এতে ঝুমুর কান্তি অচেতন হয়ে পড়েন এবং মারা যান।

ওই ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় হওয়া মামলায় মঞ্জুর কাদেরকে গ্রেপ্তার করা হয়। এরপর তিনি নরসিংদী জেলা কারাগারে ছিলেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT