1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:২১ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মহান বিজয় দিবসে শিক্ষার্থীরা পেল “মানবতার আলো’র শিক্ষাবৃত্তি ঘোড়াশালে মহান বিজয় দিবসে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়: খায়রুল কবির

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৩৯৮ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক: বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, চূড়ান্ত বিজয় তখনই হবে যখন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার গঠিত হবে। নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচনই শহীদদের আত্মা শান্তি পাবে।

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে পৌর শহরের সাটিরপাড়ার রজনীগন্ধা চত্বরে বিএনপির এক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খায়রুল কবির খোকন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ তাহমিদসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, ‘জুলাই-আগস্টের এই বিজয় চূড়ান্ত নয়, এটি নতুন একটি স্বাধীনতার সূচনা।’

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে নরসিংদীতে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচির আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জেলা শাখা।

ড্যাব নরসিংদী জেলা শাখার সভাপতি ডা. এম. এস. এস হাসান আল জামীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী ও সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. নরুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আবু সালেহ চৌধুরী, হারুন-অর-রশিদ, এ.কে.এম গোলাম কবির কামাল (সাবেক জি.এস), ফারুক উদ্দিন ভূঁইয়া, ছাত্র বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদ (সাবেক এ.জি.এস), ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মাহমুদ হোসেন চৌধুরী সুমন (সাবেক এ.জি.এস), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোকাররম হোসেন ভূঁইয়া ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুর রউফ ফকির রনি প্রমুখ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT