নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় মোবাইল কোর্টে মাসুদ রানা নামের এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা স্থানীয় উপজেলা প্রশাসন। একইসঙ্গে প্রায় দুই লাখ টাকা সমপরিমাণ অননুমোদিত মালামাল জব্দ করে তা বিনষ্ট করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাসনাবাদ বাজারে এ অভিযান পরিচালনা করেন রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেল। অভিযানে সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানসহ উপসহকারী কৃষি কর্মকর্তারা এবং রায়পুরা থানা পুলিশ সদস্যরা।
অভিযানে মাসুদ রানার দোকানে অনুমোদনহীন কৃষি উপকরণ মজুত ও বিক্রির প্রমাণ মেলে। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেল বলেন, "চাষিদের ফসলের ক্ষতি এবং জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করে এমন ভুয়া ও অনুমোদনহীন কৃষি উপকরণ বিক্রেতাকে কৃষি উপকরণ ব্যবস্থাপনা আইন, ২০০৬–এর ৮ ধারায় তাকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। কৃষি উৎপাদনে টেকসই ও নিরাপদ পদ্ধতি নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।"
উপজেলা কৃষি কর্মকর্তা মো মোস্তাফিজুর রহমান বলেন, স্থানীয় কৃষকদের সুরক্ষায় অননুমোদিত পণ্য বর্জনের পাশাপাশি সচেতন হওয়ার আহ্বান জানাই। কৃষকদের সার্বিক সহযোগিতা উপজেলা কৃষি অফিস সহযোগিতা করবে।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদী কন্ঠস্বর @২০২৩