
মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা সোস্যাল আপলিফটমেন্ট সোসাইটির (সাস) এর আয়োজনে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সার্বিক সহযোগিতায় সোমবার (৩০ জুন) বাঘাব ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এই সমৃদ্ধি কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন৷ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোকসানা বিলকিস, বাঘাব ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান অতিথি মো: জাকির হোসেন, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, বাঘাব ইউপির প্রশাসনিক কর্মকর্তা রতন মিয়া, সংস্থার যুগ্ম পরিচালক সাইদুল ইসলাম।

সভাপতিত্ব করেন সংস্থার উপপরিচালক (অর্থ ও হিসাব) মৃদুল চক্রবর্তী। সমৃদ্ধি কর্মসূচীর অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার ঋণ সমন্বয়কারী মো:আমিনুল ইসলাম, শাখা ব্যবস্থাপক (আয়ুবপুুর) শাহাদাত হোসেন, উপজেলা সমন্বয়কারী মো: ফরহাদ আলী এবং সমৃদ্ধি কর্মসূচীর সহকারী উপজেলা সমন্বকারী ও স্বাস্থ্য কর্মকর্তা।
এসময় সমৃদ্ধ কর্মসূচীর শিক্ষা সহায়তা কেন্দ্রের ছাত্র ছাত্রী, কৈশোর কার্যক্রমের কিশোর কিশোরী, উন্নয়নে যুবসমাজের যুবক-যুবতী, এবং প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচীর প্রবীণ ও বাঘাব ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন সংস্থার সহকারী পরিচালক ও সমৃদ্ধি কর্মসূচীর ফোকাল পার্সন মো: নবী আলম।

কর্মসূচীর আওতায় বিভিন্ন ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের পাশাপাশি উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয় এতে ছয়টি স্টলে শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা, পুষ্টি, কুটির ও মৃৎশিল্প এবং বাহারি রকম পিঠা প্রদর্শন করা হয়।