1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

পলাশে আনন্দঘণ পরিবেশে রথযাত্রা উৎসব পালিত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ২৭৩ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলায় আনন্দঘন পরিবেশে ও উৎসাহ, উদ্দীপনার মধ্যে দিয়ে শ্রী শ্রী জগন্নাথ-বলদেব- সুভদ্রা দেবীর রথযাত্রা উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৭ জুন) বিকেলে উপজেলার ঘোড়াশাল জগন্নাথ মন্দির থেকে রথযাত্রা শুরু করা হয়।

পরে রথযাত্রাটি ঘোড়াশাল-পলাশ আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ শেষে পাইকসা রাধাকৃষ্ণ মন্দিরে গিয়ে শেষ হয়। এ রথযাত্রার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী শংকর সাহা।

এর আগে বেলা ১১টায় আরেকটি রথ নরসিংদীর জগন্নাথ মন্দির থেকে যাত্রা করে হাজার হাজার সনাতনী ভক্তসহ পলাশের জিনারদীর বরাবো জগন্নাথ মন্দিরে আগমন করে।

এসময় চারিদিকে জয় জগন্নাথ ধ্বনিতে চারিদিকে উল্লাশ ছড়িয়ে পড়ে। দুটি রথযাত্রায়ই প্রশাসন ও এলাকাবাসী নিরাপত্তার জন্য সার্বিক সহযোগিতা করে। শান্তি শৃংখলাপূর্ণভাবে পলাশে রথযাত্রা উদযাপিত হওয়ায় সনাতনী সম্প্রদায় সবাইকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, আগামী ৫ জুলাই রাধাকৃষ্ণ মন্দির হতে উল্টো রথযাত্রায় শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শ্রী শ্রী জগন্নাথ বাড়ি এসে উৎসবের সমাপ্তি হবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT