
আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী জেলার বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান “শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৩ জুন) সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা ও দোয়া মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন।
বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজমল ভূইয়ার সভাপতিত্বে ও শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজের সহকারী শিক্ষক মোঃ সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অহিদুজ্জামান পনির, শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন একাডেমির সভাপতি মিজানুর রহমান, ভাটেরচর উচ্চ বিদ্যালয়ের সভাপতি জাহানুল হক বাবুল, এ.এন.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোক্তার হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক হারুন-অর-রশিদ(বি.এ), প্যারাগন বারৈচা শাখার পরিচালক নাদিম সারওয়ার সানাউল্লাহ, উপজেলা স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদ কমিটির সদস্য সচিব মোঃ ইসলাম উদ্দিন সত্যবাদী’সহ প্রমুখ।