1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

রায়পুরায় আমরা বিএনপি পরিবার এর দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৩৯৬ বার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে নরসিংদীর রায়পুরায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘আমরা বিএনপি পরিবার’। শুক্রবার (২০ জুন) বিকেলে রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন স্থানে শতাধিক ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়।

আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। একই সঙ্গে নেত্রী ডা. জুবাইদা রহমানের জন্মদিনে তাকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাতেও এই আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

এ ছাড়া কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী ,রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হজরত আলী ভূইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ক্রীড়া সম্পাদক আব্দুল বাতেন, শিশু বিষয়ক সম্পাদক নয়ন মিয়া, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ফিরুজ আল মুজাহিদ, তাঁতিদলের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, মরজাল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তরিকুল ইসলাম শুক্কুর, বর্তমান সভাপতি ফারুক আহমেদ প্রধান ও সাধারণ সম্পাদক কবির হোসেনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT