1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

রেললাইনে বসে আড্ডা দিতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ৩ তরুণের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৭০২ বার

রেললাইনে বসে আড্ডা দেওয়ার সময় চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে তিন তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৯টার দিকে উপজেলার সোনাপাহাড় এলাকায় বিএসআরএম কারখানা সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকার বাসিন্দা মো. আরাফাত (১৮), একই এলাকার মোহাম্মদ আনিস (১৮) ও মোহাম্মদ রিয়াজ (১৮)। দুর্ঘটনার পর তিন জনকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রেলওয়ে পুলিশ জানায়, রেললাইনের ওপর বসে আড্ডা দিচ্ছিলেন তিন তরুণ। ট্রেন আসার বিষয়টি খেয়াল করেননি। তবে কোন ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোহাম্মদ এরশাদ উল্লাহ বলেন, ‘হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। শরীরে হাড় ভাঙা ও নানা আঘাতের চিহ্ন ছিল। আমরা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ আসার আগেই এখান থেকে স্বজনেরা তাড়াহুড়ো করে লাশ নিয়ে গেছেন।’

চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম বলেন, ‘নিহত তিন তরুণ পেশায় গাড়ির হেলপার (সহকারী)। তারা রেললাইনের ওপর আড্ডা দিচ্ছিলেন বলে স্থানীয়ভাবে জানা গেছে। ট্রেন আসার বিষয়টি খেয়াল করেননি।’

জোরারগঞ্জ থানার ওসি মো. আব্দুল হালিম বলেন, ‘নিহত তিন তরুণ রাতের ওই সময়ে রেললাইনে কী করছিলেন এবং কীভাবে তারা ট্রেনে কাটা পড়ে মারা গেছেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে।’

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT