নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে প্রধান অতিথির বয়ান করবেন চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। আজ বুধবার (১৮ জুন) বিকেল চারটায় বাংলাদেশ মুজাহিদ কমিটি গজারিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে পলাশ উপজেলার ঐতিহাসিক পারুলিয়া ফুটবল খেলার মাঠে তিনি বয়ান পেশ করবেন।
এ উপলক্ষে সকল প্রস্তুতি ইতিমধ্যে শেষ করেছেন এ মাহফিলের আয়োজক কমিটি। চরমোনাই পীরের আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।
নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, এ মাহফিল থেকে তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। সামনের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার ও নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ বার্তা দিবেন মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পলাশ উপজেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ ইকরাম জানান, আজ যদিও বৈরি আবহাওয়া বিরাজ করছে তারপরও মুফতী মুহাম্মদ রেজাউল করীম পলাশে আসবেন। বৃষ্টি বেশি হলে বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদী কন্ঠস্বর @২০২৩