1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মহান বিজয় দিবসে শিক্ষার্থীরা পেল “মানবতার আলো’র শিক্ষাবৃত্তি ঘোড়াশালে মহান বিজয় দিবসে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ঈদের ছুটিতে মির্জানগর ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সন্তোষজনক সেবা প্রদান

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৯৬৮ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : ঈদের ছুটিতে বিভিন্ন বিভাগের বা কর্মচারীদের ছুটি থাকলেও বিভিন্ন চিকিৎসা সম্পর্কিত কেন্দ্র ও স্টাফদের নেই ছুটি। ঈদের ছুটিতেও এসকল কেন্দ্রে সেবা দিয়ে যাচ্ছেন সেবা কর্মীরা। নরসিংদী জেলার বৃহত্তর রায়পুরা উপজেলার গ্রামাঞ্চলের এক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হলো মির্জানগর ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ আশরাফী আহমদ এর নির্দেশনা মোতাবেক নরসিংদী জেলার উপপরিচালক শেখ শাহীদুজ্জামানের সার্বিক তত্বাবধানে. মোঃ আসাদুল্লাহ আল গালিব, এমও -এমসিএইচ, এফপি, রায়পুরা উপজেলার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিকুনা আক্তারসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় ৫জুন থেকে পবিত্র ঈদুল আজহার ছুটিতে রায়পুরা উপজেলার ২৪ কেন্দ্রে জরুরী সেবা অব্যাহত ছিল।

২৪ টির কেন্দ্রের একটি কেন্দ্র হলো মির্জানগর ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। এটি জাতীয় পর্যায়ে ২বার এবং বিভাগীয় পর্যায়ে ১০ বার শ্রেষ্ঠত্ব অর্জন করে। ঈদের ৯দিন ছুটিতে এ কেন্দ্রটি ১৬জন মায়ের স্বাভাবিক প্রসব কাজ সম্পন্ন করেছে। তাছাড়া জরুরী ভিত্তিতে গর্ভকালীন ও প্রসবোত্তর এবং পরিবার পরিকল্পনা পদ্ধতি সেবা প্রদান করা হয়েছে৷ কেন্দ্রটিতে পরিবার কল্যাণ পরিদর্শিকা রেনুকা আফরোজ, যিনি জাতীয় পর্যায়ে ২ বার ও বিভাগীয় পর্যায়ে ১০ বার শ্রেষ্ঠ পরিদর্শিকা হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি কর্মরত আছেন। সেবা গ্রহীতারা ঈদের ছুটি চলাকালীন সময়ে আন্তরিকতার সাথে জরুরী সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT