1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

নরসিংদীর বেলাবতে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ নিহত ১, ১১ পুলিশ সদস্যসহ আহত ২০

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৪৮১ বার

নিজস্ব প্রতিবেদক : ফুটবল খেলাকে কেন্দ্র করে নরসিংদীর বেলাবতে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১ জন নিহত হয়েছে। ১১ পুলিশ সদস্য সহ আহত হয়েছে কমপক্ষে ২০ জন। আজ বৃহস্প্রতিবার দুপুরে জেলার বেলাব উপজেলায় চর বেলাব ও বেলাব গ্রামের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে বেলাব থানা পুলিশ ও নরসিংদী অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটসাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। নিহত সাইফল (২৬) চর বেলাব গ্রামের জীবন মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে বুধবার বিকেলে বেলাব মাটিয়াল পাড়া ও চর বেলাব গ্রামের মধ্যে হোসেন আলী কলেজ মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলা চলাকালীন সময়ে দুই দলের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে খেলে শেষে ফেরার সময় দুই দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এর জের ধরে আজ বৃহস্পতিবার দুপুরে বেলাবো গ্রাম ও চর বেলাবো গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে।

এসময় দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে দুই পক্ষে সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলেই সাইফুল নামে ১ জন নিহত হয়। খবর পেয়ে বেলাব থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায়। কিন্তু দুই পক্ষই মুখমুখি অবস্থায় নেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ টিয়ারসেল ও ফাঁকা গুলি বর্ষণ করেন। দুই পক্ষের সংঘর্ষে ১১ পুলিশ সদস্যসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। পরে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

বেলাবো থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মীর মাহাবুবুর রহমান বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসী সংঘর্ষে জড়ায়। এতে ১১ পুলিশ সদস্য আহত হয়েছে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে নিহতের বিষয়টি এখনো নিশ্চিত হতে পারেনি।

বেলাবো হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: মনজুর-ই-মুশাফকা ফেরদৌস বলেন, সাইফুল নামে একজনকে মৃত অবস্থায় হাসাপাতালে নিয়ে আসা হয়েছে। তার চোখে ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আহত যারা এসেছে তাদের চিকিৎসা দেয়া হয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT