1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুরে দুই পায়ের রগ কর্তন করা শিক্ষকের মৃত্যু; জড়িত ২ জন গ্রেপ্তার পলাশে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ৫ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ

এ বাজেটে সরকার গুনগত কোনো পরিবর্তন আনতে পারেনি: মঈন খান

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২২৮ বার

নিজস্ব প্রতিবেদক : ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার প্রতিক্রিয়া ব্যক্ত করে বিএনপির স্থায়ী সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, এক কথায় বলতে গেলে সত্যিই আমি বিব্রত বোধ করছি, কেননা ২০২৫-২৬ অর্থ বৎসরের বাজেট নিয়ে বলতে গেলে একটি বাক্যে বলতে হয়, “এটি একটি অর্থহীন বাজেট”।

সোমবার (২ জুন) গণমাধ্যমে পাঠানো এক বাজেট প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, প্রথমত, স্বভাবতই বাজেটের আকার সরকার কমিয়ে আনতে বাধ্য হয়েছে, কেন না, এই অন্তর্বর্তী সরকারের রাজস্ব সংগ্রহের আসলে কোনো নৈতিক শক্তি নেই। আরও মজার বিষয় হলো, বাজেটের আকার সরকার ‘নমিনালী’ কমিয়ে আনলেও রাজস্ব বাজেট কিন্তু বৃদ্ধি পেয়েছে, যা সরকারের আর্থিক ব‍্যবস্থাপনার একটি দুর্বলতা প্রকাশ করে। কাজেই এটা স্পষ্ট যে, এ বাজেটে সরকার গুণগত কোনো পরিবর্তন আনতে পারেনি । তদুপরি এ দেশের নিম্ন আয়ের মানুষ তথা দরিদ্র জনগোষ্ঠীর জন‍্যেও সরকার এ বাজেটে কোন রকম উল্লেখযোগ্য দিক নির্দেশনা দিতে সক্ষম হয়নি।

তিনি আরও বলেন, সার্বিকভাবে এক কথায় বলতে গেলে, রাজনৈতিক স্থিতিশীলতার অনুপস্থিতিতে এই রুটিন বাজেটের কতদূর বাস্তবায়ন হবে তাও সম্পূর্ণ অনিশ্চিত।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT