1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই

ঘোড়াশালে বেপরোয়া বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী গুরুতর আহত

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ১ জুন, ২০২৫
  • ৮৬৫ বার

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পাঁচদোনা-ঘোড়াশাল আঞ্চলিক সড়কে কাজী পরিবহনের একটি বেপরোয়া বাসের ধাক্কায় সিএনজির এক নারী ও পুরুষ যাত্রী গুরুতর আহত হয়েছে। আজ রোববার (১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে ঘোড়াশাল নাজমুল সিএনজি পাম্পের সামনের সড়কে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক আহতের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা কাজাী পরিবহনের একটি বাস ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। বিকেল সাড়ে ৩টার দিকে বেপরোয়া গতিতে বাসটি ঘোড়াশাল নাজমুল সিএনজি পাম্পের সামনে সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজি থেকে ছিটকে পড়ে একজন নারী ও একজন পুরুষ যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা একজনকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অপরজনকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

দুর্ঘটনার খবর পেয়ে ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল থেকে কাজী পরিবহনের বাসটি জব্দ করে ফাঁড়িতে নিয়ে যায়। তবে চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি বলে জানা যায়।

 

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT