1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর জেলখানা মোড়ে নাজমা মেডিকেল হল মডেল ফার্মেসির শুভ উদ্বোধন বেলাবতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারসহ ৭ জন গ্রেপ্তার শিবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি হামদ প্রতিযোগিতায় নরসিংদী জেলায় প্রথম স্থান অর্জন করল তাহসিন শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের করনীয় শীর্ষক মতবিনিময় সভা তৃণমূলের নেতা খাইরুল কবির খোকনের প্রশ্নে অটল রনি: নেতার প্রশ্নে কোনো আপস নেই নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা রায়পুরায় ট্রেনে ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

নরসিংদীতে চুরি হওয়া ৫ গরু উদ্ধার, আন্ত:জেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৯৫২ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মাধবদী উপজেলার একটি ডেইরি খামার থেকে চুরি হওয়া পাঁচটি হলেস্টান ফ্রিজিয়ান জাতের গাভী উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নের তেতুলিয়া এলাকায় সাইফুল ইসলাম নামের এক খামারির খামার থেকে গত ২৫ মে গভীর রাতে গাভীগুলো চুরি হয়। ঘটনার পরপরই গত ২৫ মে মাধবদী থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী। মামলাটি দায়েরের মাত্র আট ঘণ্টার মধ্যে পুলিশ গরুগুলো উদ্ধার করে।

নরসিংদীর মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, “চুরির ঘটনার পরই তথ্য প্রযুক্তির সহায়তা এবং স্থানীয় সোর্সের তথ্যের ভিত্তিতে আমরা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করি। নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া পাঁচটি গরু উদ্ধার এবং চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।”

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. মোসলেম মিয়া, মো. নজরুল ইসলাম, মো. ওবায়দুল ইসলাম, মো. মনসুর মিয়া, মো. আব্দুল্লাহ ও মো. হৃদয় গাজী। তাদের সবার বাড়ি নরসিংদী, নারায়ণগঞ্জ ও বরিশাল জেলার বিভিন্ন এলাকায়।

ওসি আরও জানান, উদ্ধার করা গরুগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ১৩ লাখ টাকা। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT