1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মহান বিজয় দিবসে শিক্ষার্থীরা পেল “মানবতার আলো’র শিক্ষাবৃত্তি ঘোড়াশালে মহান বিজয় দিবসে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৭০৫ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৫ মে) রাত সাড়ে এগারটার দিকে সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের দক্ষিণ শীলমান্দি এলাকার নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, দক্ষিণ শীলমান্দি এলাকার বিল্লাল হোসেনের ছেলে সাব্বির হোসেন (২০), লোকমান হোসেন (২৪) ও মজনু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৫)। এদের মধ্যে সাব্বির ও লোকমান দুইজন সহোদর ভাই।

পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ শীলমান্দী এলাকার জনৈক বিল্লাল হোসেনের একতলা বিল্ডিংয়ের একটি কক্ষে কয়েকজন ব্যক্তি অস্ত্রসহ অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় নরসিংদী মডেল থানা পুলিশ। রাত সাড়ে এগারটার দিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে সাব্বির হোসেনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় নরসিংদী মডেল থানায় পুলিশ বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে। নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হকের নেতৃত্বে উপপরিদর্শক অজিত চন্দ্র বর্মণ, সহকারী উপপরিদর্শক জসিম উদ্দিনসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করেন।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, গ্রেপ্তার তিনজনই অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি নিজেদের হেফাজতে রেখে এলাকায় ডাকাতি, দস্যুতা, খুন ও ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছিল। তাদের বিরুদ্ধে থানায় কোনো মামলা আছে কিনা তা যাচাই করা হচ্ছে। শিগগিরই দায়ের করা মামলায় আসামিদের আদালতে পাঠানো হবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT