1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

রায়পুরায় কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৩৮৩ বার
Oplus_131072

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় ফসল উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা ও কৃষি উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

“প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত কংগ্রেসে প্রায় শতাধিক কৃষক-কৃষাণী, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এতে অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মুহাম্মদ আব্দুল হাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ জামাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার মো. সোহেল রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রৌশনারা বেগম ও সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহারে কৃষিতে উৎপাদন বাড়ানো, পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো কৃষি চর্চার দিকে কৃষকদের আরও মনোযোগী হতে হবে। কৃষি বাজার সম্প্রসারণ বিপণন ভোক্তার ন্যায্য মূল্য নিশ্চিত করা। কৃষকদের অংশগ্রহণে প্রশিক্ষণ, মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে দিনব্যাপী এ কংগ্রেস সফলভাবে সম্পন্ন হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT