1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:০১ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মহান বিজয় দিবসে শিক্ষার্থীরা পেল “মানবতার আলো’র শিক্ষাবৃত্তি ঘোড়াশালে মহান বিজয় দিবসে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পলাশের ডাংগায় ৯ কিলোমিটার সড়কে বেহাল দশা

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৯৫৭ বার
Oplus_131072

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল-ডাংগা আঞ্চলিক সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে। ৯ কিলোমিটার সড়ক জুড়ে অসংখ্য ছোট-বড় গর্ত থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও যান চালকদের। মৃত্যু ঝুঁকি নিয়ে এ সড়কে চলাচল করতে হচ্ছে তাদের।

গুরুত্বপূর্ণ এ সড়কের পাশেই রয়েছে পূবালী জুটমিল উচ্চ বিদ্যালয়, ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়, প্রাণ কোম্পানির কারখানা, জুট এলায়েন্সে লিমিটেডের জুট মিল, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ও হাট-বাজার। কিন্তু এসব স্থানে যাতায়াতের একমাত্র সড়কের বেহাল দশার কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এমনকি প্রাণহানির ঘটনা ঘটছে।

সরেজমিনে দেখা যায়, ঘোড়াশাল-ডাংগা আঞ্চলিক সড়কের ৯ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য ছোট-বড় গর্ত রয়েছে। সামান্য বৃষ্টিতে গর্তে পানি জমে রয়েছে। সড়কের উপরের পিচ উঠে অনেক জায়গায় জমেছে ১ থেকে ৫ ইঞ্চি পর্যন্ত কা়ঁদা। এমন বেহাল দশার মধ্যেই ঝুঁকি নিয়ে চলাচল করছে কাভার্ডভ্যান, সিএনজি, প্রাউভেটকার, ব্যাটারি চালিত অটো রিকশা, ইট-বালু বোঝাই ট্রলি ও পণ্য বোঝাই ট্রাক। গর্তে অটো রিকশা পড়ে থাকতে দেখা যায়।

ডাংগা ইউনিয়নের সান্তানপাড়া গ্রামের কামরুজ্জামান বলেন, বছরের পর বছর সংস্কার কাজ না হওয়ায় সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। সড়কে দেখা দিয়ে ছোট-বড় গর্ত ও কাঁদা। প্রতিদিন হাজারো মানুষ চরম দুর্ভোগ নিয়ে এ সড়ক পাড়ি দিচ্ছেন। এ সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

অটোরিকশা চালক মনির হোসেন বলেন, এটি সড়ক নাকি ফসলের মাঠ বোঝাই যায় না। বিকল্প সড়ক না থাকায় বাধ্য হয়েই ভোগান্তি নিয়ে সড়কে গাড়ি চালাচ্ছি। সড়কে গর্ত থাকায় গাড়ি বিকল হয়ে পড়ছে।দিনে যে টাকা উপার্জন করি সেই টাকার বেশির ভাগই গাড়ি সচল করতে খরচ হয়ে যাচ্ছে। সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবিও জানান তিনি।

সাদ্দাম হোসেন নামে একজন জানান, পাঁচদোনা-ডাংগা সড়ক চার লেনের কাজ শেষ হলেও ঘোড়াশাল- ডাংগা আঞ্চলিক সড়কটি সংস্কার করা হয়নি। এই একটি সড়কের বুলি উড়িয়ে বছরের বছরের বছর পার করে দিয়েছিল ফ্যাসিস্ট সরকারের জনপ্রতিনিধিরা। প্রায় ৭ বছর ধরে ঘোড়াশাল-ডাংগা আঞ্চলিক সড়কের বেহাল দশা। হঠাৎ মানুষজন অসুস্থ হলে এ সড়ক দিয়ে হাসপাতালেও নেয়া যায় না।

পথচারী সবুজ মিয়া জানান, ঘোড়াশাল থেকে ডাংগা যেতে ২০ মিনিটের রাস্তা অথচ সড়কের বেহাল দশার কারণে পাড়ি দিতে সময় লাগছে ১ ঘন্টা। তাছাড়াও ভাড়াও লাগছে দ্বিগুণ। বছরের পর বছর চরম দুর্ভোগ নিয়ে সড়কে চলাচল করে যাচ্ছি।

শিক্ষার্থী লাবিব, অনিক ও সিনথিয়া জানান, এ সড়ক দিয়ে আমরা নিয়মিত যাতায়াত করি। কিন্তু সড়কের বিভিন্ন স্থানে ময়লা পানি ও কাঁদা জমে থাকে। আর এ পানি ও কাঁদা যানবাহন চলাচলের সময় ছিটকে পড়ে পোষাক নষ্ট হচ্ছে। সড়কের অবস্থা এতই খারাপ যে, হেঁটেও চলা যায় না। সড়ক দ্রুত সংস্কার করা হলে আমাদের চলাচলে এ সমস্যা আর থাকবে না। তাই দ্রুত সড়ক সংস্কার দরকার।

নরসিংদী সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজা-ই রাব্বি মুঠোফোনে জানান, পাঁচদোনা-ডাংগা সড়ক চার লেন প্রকল্পের অন্তর্ভুক্ত এই সড়কটি। আমরা চেষ্টা করছি ঠিকাদারের মাধ্যমে সড়ক সংস্কারের কাজ শুরু করার জন্য।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT