1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

নরসিংদীতে এশিয়ান টিভির সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৩৫৮ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার মেহেদী হাসান কোবিরে ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলার কর্মরত সাংবাদিকরা। রবিবার (১৮ মে) সকাল ১০টায় নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তব্য রাখেন নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহাদাৎ হোসেন রাজু, নরসিংদী প্রেসক্লাবের সিনিয়র সদস্য হলধর দাস, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি শফিকুর ইসলাম রিপন, কার্যনির্বাহী সদস্য আব্দুল জলিল মিয়া, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি কাওসার আহমেদ, সাংবাদিক ইউনিয়নের সদস্য ঈদুল ফিতর, মাই টিভির সাংবাদিক মো: হৃদয়, জিটিভির সাংবাদিক হিমেল, কাল বেলার জেলা প্রতিনিধি মো: রানা, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি হৃদয় এস সরকার, নিউজ নরসিংদী টিভির সম্পাদক রাফি আহমেদসহ বিভিন্ন প্রিন্টু ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার মেহেদী হাসান কবিরের ওপর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা ও আওয়ামীলীগের দোসর তত্ত্বাবধায়ক প্রকৌশলী খাইরুল বাকের ও তার ভাই খাইরুল হাসান কর্তৃক সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে অন্যায়-অবিচারের চিত্র তুলে ধরে জাতিকে সচেতন করে তোলেন। জীবনের ঝুঁকি নিয়ে তথ্য সংগ্রহ করে তারা সংবাদ পরিবেশন করলেও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না। প্রশাসনের নির্লিপ্ততা এবং সরকারের উদাসীনতার কারণে আজ সাংবাদিকরা বারবার হামলার শিকার হচ্ছেন।

বক্তারা অবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ পর্যায়ের আইন প্রণয়নের দাবি জানান। পাশাপাশি সাংবাদিক মেহেদী হাসান কোভিদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ৮ মে মেহেদী হাসান কোবির নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর বাজারে সংবাদ সংগ্রহ করতে গেলে দুর্নীতিগ্রস্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী খাইরুল বাকেরের নির্দেশে একদল সন্ত্রাসী তার উপর হামলা চালায়। এতে তিনি রক্তাক্ত জখম হন এবং আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বেলাবো থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT