1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

মনোহরদীতে প্রতিপক্ষের হামলায় মাদ্রাসার শিক্ষক নিহত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৪৯৭ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মনোহরদীতে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হাফেজ আবুল কালাম(৩২) নিহত হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে তিনটায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আবুল কালাম উপজেলা চালাকচর ইউনিয়নের হাফিজপুর দক্ষিণ পাড়া এলাকার আব্দুল আওয়ালের ছেলে। তিন মেয়ে সন্তানের পিতা আবুল কালাম পেশায় স্থানীয় একটি বেসরকারি মাদ্রাসার শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ নিহত আবুল কালামের পিতা আব্দুল আওয়ালের সাথে প্রতিবেশি শহীদ উল্লাহ’র জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার (১৬ মে) দুপুরে গাছ থেকে আম পারাকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে ঝগড়া হয়।

ঝগড়ার এক পর্যায়ে শহিদুল্লাহ তার পরিবারের লোকজন নিয়ে দেশিয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালায়। হামলায় আউয়াল (৬৫), আউয়ালের বড় ছেলে আবু বাক্কার (৪০) মেজো ছেলে আবুল কালাম (৩২) এবং আওয়ালের পুত্রবধূ হাবিবা (২৮) সহ পাঁচ জন গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে পাঠায়।

আহতদের মাঝে হাফেজ আবুল কালাম গতকাল দিবাগত রাত সাড়ে তিনটায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিরণ করেন।

মনোহরদী থানার উপ পরিদর্শক (এস আই) মেহেদী হাসান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার দিনই পুলিশ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শহিদুল্লাহকে গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।

নরসিংদীর কন্ঠস্বর / এম বাকি বিল্লাহ

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT