1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

নরসিংদীতে পলিটেকনিক ছাত্র শুভ’র হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ১২ মে, ২০২৫
  • ৩৬৮ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে পলিটেকনিক ছাত্র শুভ মিয়ার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শেখেরচর, ফুলতলা ও মোল্লাপাড়ার সর্বস্তরের মানুষ। আজ সোমবার (১২ মে) বেলা সাড়ে ১১টার দিকে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে নিহতের পরিবারের সদস্যসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত শুভ’র বাবা মানিক মিয়া, বড় ভাই সাহেদ মিয়া, চাচা মামুন মোল্লা, শিলমান্দী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুবেল মোল্লা, যুগ্ম আহবায়ক আলী হোসেন মোল্লা, মোশাররফ মোল্লা, আনোয়ার হোসেন ও সাত্তার মিয়া প্রমুখ।

এর আগে গত ৬ মে মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর অপহরণ হয় শুভ। অপহরণকারীদের দাবীকৃত ৬লাখ টাকা দিতে না পাড়ায় পরদিন (৭মে) বুধবার সন্ধ্যার পর নরসিংদী সদর উপজেলার নরসিংদী-মদনপুর সড়কের ৬নং ব্রিজের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এই ঘটনায় নিহতের বড় ভাই সাহেদ মিয়া বাদী হয়ে নরসিংদী মডেল থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করেন।

নিহত শুভ মিয়া (২০) নরসিংদী সদর উপজেলার শেখেরচর এলাকার মানিক মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের পূবেরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং এর তৃতীয় সেমিস্টারে ছাত্র ছিলেন।

মানববন্ধনে নিহত শুভ’র বাবা মানিক মিয়া বলেন, দ্রুত সময়ের মধ্যে আমি আমার ছোট ছেলে শুভ মিয়ার হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবী জানাচ্ছি।

শুভ’র বড় ভাই সাহেদ মিয়া বলেন, অপহরণের পর শুভ হত্যার পাঁচদিন পেরিয়ে গেলেও এখনো আসামীদের চিন্হিত ও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আগামী ২৪ ঘন্টার মধ্যে শুভ হত্যার আসামীদের গ্রেপ্তার করা না হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করা হবে।

নিহতের চাচা মামুন মোল্লা বলেন, আমার ভাতিজা শুভ হত্যার পাঁচদিন পেরিয়ে গেলেও হত্যাকারীদের গ্রেপ্তার তো দূরের কথা এখনো চিন্হিতও করতে পারেনি। হত্যাকারীরা কি কারণে ধরাছোঁয়ার বাইরে আমরা এর কারণ জানতে চাই। শুভ হত্যার বিচার যদি না হয় তাহলে আমরা নিজেরা এর বিচার করব।

নিহত শুভ’র হত্যাকারীদের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, শুভ হত্যার ঘটনায় আসামীদের সম্পর্কে আমরা একটি ধারণা পেয়েছি। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি দ্রুতই তাদের আইনের আওতায় আনতে পারব।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT