1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরদার সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রী হওয়ায় নির্বাচনী এলাকায় বইছে আনন্দের বন্যা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন নরসিংদীর সারোয়ার হোসেন মৃধা রায়পুরায় নতুন থানা গঠন: চররায়পুরা থানা উন্নয়ন কমিটির আত্মপ্রকাশ ব্রাহ্মন্দী কামিনী কিশোর মল্লিক কেন্দ্রে গণতন্ত্রের উৎসব, ধানের শীষের নিরঙ্কুশ জয় বকুলকে মন্ত্রী হিসেবে দেখতে চায় বেলাব-মনোহরদীর জনগণ বিএনপি নির্বাচিত হলে ১৬ বছরের দুঃসহ যন্ত্রণার লাঘব হবে: ড. মঈন খান ‘জনপ্রত্যাশার ইশতেহার’ প্রকাশ করল ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরায় দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধে কিশোর নিহত, আহত ১০ শ্রদ্ধা ও ভালোবাসায় ডাকসুর প্রথম ভিপি মনু মিয়ার ১০৪ তম জন্মদিন পালন নারীদের প্রতি জামায়াত আমীরের অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বেলাবতে মানববন্ধন

শিবপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় আরো একজন গ্রেপ্তার

Reporter Name
  • প্রকাশিতঃ সোমবার, ১২ মে, ২০২৫
  • ৪৮৬ বার
Oplus_131072

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক :.নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের লামপুর গ্রামের প্রবাসী লুৎফর রহমানের বাড়িতে ডাকাতির ঘটনায় কাওসার মীর (রিপন) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১১ মে) রাতে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার রহিমপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। সে যোশর ইউনিয়নের সৃষ্টিঘর হাজী বাগান এলাকার মীর বাড়ীর বিল্লাল মীরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে এসআই রেজাউল বলেন, ডাকাতির ঘটনায় গত শুক্রবার রাতে জেল পলাতক কুখ্যাত ডাকাত আতিকুলকে গ্রেপ্তার করি। তার দেয়া তথ্যের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে কিশোরগঞ্জের হোসেনপুর থেকে ডাকাত সদস্য কাউছার মীরকে গ্রেপ্তার করি। তার নিকট থেকে ডাকাতি করে নেয়া একটি পাওয়ার ব্যাংক উদ্ধার করা হয় এবং ডাকাতির ঘটনায় দায়েরকৃত মামলায় আজ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ্য, গত ৪ মে রবিবার মধ্যরাতে শিবপুর উপজেলার লামপুর গ্রামে সিঙ্গাপুর প্রবাসী লুৎফর রহমানের বাড়িতে ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতি করে সিঙ্গাপুর থেকে নিয়ে আসা স্বর্ণালংকার, মোবাইলসহ প্রায় ২৫ লাখ টাকার পন্য সামগ্রি নিয়ে যায়। ঘটনার পরদিন লুৎফরের পিতা রুহুল আমিন ডাক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে মামলা করেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT