1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

দেশে পৌঁছেছেন খালেদা জিয়া, বরণ করে নিতে নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ২৫৮ বার

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪০ মিনিটে তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় সোমবার রাত ৯টা ৩৫ মিনিটে রওনা দিয়ে প্রায় ১১ ঘণ্টা পর দেশে পা রাখলেন খালেদা জিয়া। বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের বাসভবন ‘ফিরোজা’র উদ্দেশে রওনা হন তিনি।

তার আগমন ঘিরে সকাল থেকেই বিমানবন্দরের বাইরে নেতাকর্মীদের ঢল নামে। বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মী খালেদা জিয়াকে বরণ করে নিতে স্লোগান, দলীয় পতাকা ও ব্যানার নিয়ে সড়কের দুই পাশে অবস্থান নেন। উপস্থিতদের অনেকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করেন।

এদিকে খালেদা জিয়ার আগমন উপলক্ষে বিমানবন্দর এলাকা এবং আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সেনাবাহিনী, পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন বাহিনী দায়িত্ব পালন করে।

উল্লেখ্য, চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন যান বিএনপি চেয়ারপারসন। সেখানে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলে। দীর্ঘ চিকিৎসা শেষে একই এয়ার অ্যাম্বুলেন্সে তিনি দেশে ফিরলেন।

চিকিৎসা শেষে খালেদা জিয়ার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে এক ধরনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দলের শীর্ষ নেতারা মনে করছেন, এই প্রত্যাবর্তন রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনার সৃষ্টি করবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT