1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

সংস্কারের দোহাই দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘায়িত করার সুযোগ নেই : মঈন খান

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ৩ মে, ২০২৫
  • ২৪১ বার

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু একটি অন্তর্বতীকালীন সরকারই। এই সরকার কোন দিন স্থায়ী সরকার হতে পারে না। ১৮ কোটি মানুষ আমরা এই অন্তবর্তীকালীন সরকারের প্রতি আস্থা স্থাপন করেছি। ঠিক একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারকেও বাংলাদেশের মানুষের এই আস্তার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে।

আজ শনিবার (৩ মে) সন্ধ্যায় নরসিংদীর পলাশ বাসস্ট্যান্ডে জাতীয়তাবাদী শ্রমিকদল পলাশ-ঘোড়াশাল শিল্পাঞ্চল আঞ্চলিক কমিটির উদ্যোগে মে দিবসের শ্রমিক-জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. আবদুল মঈন খান আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে জনগনের মৌলিক অধিকার, ভোটের অধিকার, জনগনের বেঁচে থাকার অধিকার,অর্থনৈতিক অধিকার ও মানবাধিকার নিশ্চিত করতে হবে। এ সব অধিকার নিশ্চিত করতে হলে বাংলাদেশের সজাজ ও রাষ্ট্র ব্যবস্থাকেও পরিবর্তন করতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার দুই বছর আগেই বিএনপি এই সংস্কারের কথা বলেছে। ২০২২ সালের ১৯ ডিসেম্বর আমাদের পক্ষ্য থেকে জাতির কাছে ২৬ দফা সংস্কারের কথা তুলে ধরে ছিলাম।

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন ও সংস্কার প্রয়োজন। আমরা এই সংস্কারে দাবি সেই সময়ে তুললেও কেউ কিন্ত এই দাবি তোলার সাহস পায়নি। পরবর্তীতে ২০২৩ সালের জুলাই মাসে অর্থাৎ ৫ আগস্টের যে বিপ্লব তার ১ বছরের বেশি সময় আগে বিএনপি ও সমমনা গনতান্ত্রিক দল নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা ৩১ দফা সংস্কার দাবি জাতির সামনে তুলে ধরে ছিলাম। বিএনপি সংস্কার করেছে বিএনপি সংস্কার করবে। তাই এই সংস্কারের দোহাই দিয়ে এই অন্তবর্তীকালীন সরকারকে দীর্ঘায়িত করার কোন সুযোগ নেই। সংস্কার কোন স্থির বিষয় নয় এই সংস্কার চলমাব প্রক্রিয়া।

পলাশ-ঘোড়াশাল শিল্পাঞ্চল আঞ্চলিক কমিটি জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আলামিন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার, বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, সহ-সভাপতি আওলাদ হোসেন জনি, এ্যাড. কানিজ ফাতেমা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন ভূইয়া সোহেল।

এছাড়া আরও উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলম মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া প্রমুখ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT