1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মহান বিজয় দিবসে শিক্ষার্থীরা পেল “মানবতার আলো’র শিক্ষাবৃত্তি ঘোড়াশালে মহান বিজয় দিবসে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

অসুস্থ শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতা করলেন ঢাবি’র ছাত্রদল নেতা বাইজিদ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৪৫৮ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : ঢাবি’র মেধাবী শিক্ষার্থীর চিকিৎসায় আর্থিক সহায়তা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সনের নির্দেশে ছাত্রনেতা হাসান আবিদুর রেজা বাইজিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মেধাবী ছাত্রী গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসা ব্যয় বহনের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশে এই সহায়তা পৌঁছে দেন বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি ও ছাত্রনেতা হাসান আবিদুর রেজা। এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১ নং আহ্বায়ক সদস্য রোমান পাঠান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছেন ওই ছাত্রী। তার পরিবার বর্তমানে অর্থনৈতিক সংকটে থাকায় প্রয়োজনীয় চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল না। বিষয়টি জানার পর তারেক রহমান মানবিক সহানুভূতির জায়গা থেকে অবিলম্বে আর্থিক সহায়তার নির্দেশনা দেন।

তার এই নির্দেশ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি হাসান আবিদুর রেজা অসুস্থ ছাত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেন। এ সময় তিনি বলেন, “ছাত্রদের যেকোনো বিপদে পাশে থাকা ছাত্রদলের নীতির অংশ। আমাদের একজন মেধাবী শিক্ষার্থীর সুস্থতা কামনায় এই সহায়তা প্রদান করা হয়েছে।” এমন মানবিক উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কৃতজ্ঞতা ও প্রশংসার সুর লক্ষ্য করা গেছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT