1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড

রায়পুরায় ব্র্যাকের ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৩০৯ বার

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরাতে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের হলরুমে ইউরোপীয় ইউনিয়ন ও সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর যৌথ অর্থায়নে এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর বাস্তবায়নে “ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশী রির্টানী মাইগ্রেন্টস (প্রত্যাশা ২) প্রকল্পের আওতায় “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরন” বিষয়কে সামনে রেখে ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়।

আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম ফজলুল করিম ফারুক সভাপতিত্বে, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রোগ্রাম অর্গানাইজার ফাতেমা আক্তার নুপুরের পরিচালনায় উপস্থিত ছিলেন আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: রাকিব নাজির, দক্ষিণ মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:শাখাওয়াত হোসেন, বিশিষ্ট সমাজ সেবক মো: লিয়াকত আলী, এনজিও প্রতিনিধি আলী হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাদিরা আক্তার,আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য মোকারম হোসেন , আইনজীবী এস এম শরীফ,ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ফিল্ড অর্গানাইজার সোমা আক্তার’ সহ রাজনৈতিক ব্যক্তি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি, নারী সংগঠনের নেত্রী, বিদেশ ফেরত নারী ও পুরুষ অভিবাসী, অভিবাসী পরিবারের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি’সহ প্রমুখ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT