1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

রায়পুরায় রেললাইন ধরে হাটার সময় ট্রেনের কাটায় যুবক নিহত

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৫৫৫ বার
Oplus_131072

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে সজল মিয়া (৪০) নামে এক যুবক নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ৩ টার দিকে তার মরদেহ উপজেলার দৌলতকান্দি রেলস্টেশন সংলগ্ন জয়নগর রেলক্রসিং এলাকা থেকে উদ্ধার করে।

নিহত সজল ময়মনসিংহের গফরগাঁওয়ের সালটিয়া গ্রামের মো. হাফিজ উদ্দিনের ছেলে তিনি।

রেলওয়ে পুলিশ জানায়, আজ সকাল সাড়ে আটটার দিকে ঢাকাগামী এগারোসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি দৌলতকান্দি রেলস্টেশন সংলগ্ন জয়নগর রেলক্রসিং অতিক্রম করছিল। এসময় সজল মিয়া ট্রেনে কাটা পড়েন।

স্থানীয়দের ভাষ্যমতে ওই ব্যক্তি রেললাইনে হাঁটছিলেন। এ সময় তাঁর বাম পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথাসহ শরীরের বিভিন্ন অংশ ছিল ও কেটে যায়। রেললাইন ধরে হেঁটে যাওয়া কয়েকজন ব্যক্তি তাঁর লাশ পড়ে থাকতে দেখেন।

দুপুর আড়াইটার দিকে স্থানীয় লোকজন রেললাইনে লাশ পড়ে থাকার খবর জানালে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক জহুরুল ইসলাম ঘটনাস্থলে যান। সাড়ে ৩টার দিকে অজ্ঞাত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করেন তিনি।

তাঁর মরদেহ রেলওয়ে ফাঁড়িতে এনে পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টেগেশনকে (পিবিআই) খবর জানানো হয়। পরে পিবিআইয়ের সদস্যরা এসে তাঁর নাম-পরিচয় শনাক্ত করেন।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক জহুরুল ইসলাম বলেন, নিহতের পরিচয় শনাক্ত হয়েছে, তাঁর স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT