1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

নরসিংদীতে কাফনের কাপড় বেধে পলিটেকনিক্যাল শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৪৯৮ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে ৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে ঢাকা-সিলেট মহাসড়কে মাথায় কাফনের কাপড় বেধে বিক্ষোভ মিছিল করেছে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা ৬ দফার বাস্তবায়ন ও সচিবালয়ে নাটকীয় বৈঠক এবং বৃহস্পতিবার দিবাগত রাতে কুমিল্লায় পলিটেকনিক শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মাথায় কাফনের কাপড় পড়ে নরসিংদীর সরকারি-বেসরকারি সকল পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা মিছিল করেছে।

আজ শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহেপ্রতাব এলাকার পলিটেকনিক ইন্সটিটিউটের এর থেকে মিছিল বের করে শাহেপ্রতাব এলাকায় গিয়ে এই বিক্ষোভ মিছিল শেষ হয়।

কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনার প্রতিবাদ করে এসময় শিক্ষার্থীরা জানান, বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্বতা পোষণ করে তারা এই ছয় দফা দাবি জানিয়ে আসছে। জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কতৃর্ক বাতিল, ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবতর্ন ও মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করা, ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন সহ মোট ৬ দফার মেনে নিতে হবে। অচিরেই তাদের দাবি মেনে নিতে কর্তৃপক্ষ ব্যর্থ হলে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আরও কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে বলেও হুশিয়ারি দেয় শিক্ষার্থীরা।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT