1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

শিবপুরে এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র আদান প্রদান, মোবাইল কোর্টে ২ জনের সাজা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৩৬৩ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে এসএসসি পরীক্ষায় মোবাইল ডিজিটাল ডিভাইসে প্রশ্নপত্র আদান প্রদানের অভিযোগে মোবাইল কোর্টে দুইজনকে ১৫ দিনের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। ১৫ এপ্রিল মঙ্গলবার শিবপুর উপজেলার লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসির ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় এ ঘটনাটি ঘটেছে।

অভিযুক্তরা হলেন উপজেলার দুলালপুর ইউনিয়নের মানিকদী গ্রামের কবির উদ্দিনের ছেলে দিনার আহমেদ (২০) ও শিমুলিয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে রিফাত হোসেন (১৯)।

জানা যায়, পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের বাইরে ডিজিটাল ডিভাইস মোবাইলের মাধ্যমে তারা পরীক্ষার্থীদের প্রশ্নপত্র আদান প্রদান করছিল। এ সময় মোবাইল কোর্টের হাতে আটক হয় তাঁরা। আটককৃতদের মোবাইল ডিভাইসে যাচাইয়ে সত্যতা পাওয়ায় তাদেরকে মোবাইল কোর্ট ১৫ দিনের সাজা প্রদান করেন।

এ ব্যাপারে লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ভ্যেনু কেন্দ্রের সহকারী কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান জানান, পরীক্ষার কেন্দ্রের ভিতরে কোন সমস্যা হয়নি। যা হয়েছে কেন্দ্রের বাইরে।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুঃ আবদুর রহিম জানান পরীক্ষা চলাকালীন সময়ে তারা মোবাইল ডিজিটাল ডিভাইসে প্রশ্নপত্র আদান প্রদান করার সময় তাদের আটক করা হয় এবং এর সত্যতা পাওয়ায় দুইজনকে মোবাইল কোর্টে সাজা দেওয়া হয়েছে।

শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ও কেন্দ্র কমিটির সভাপতি মোছাঃ ফারজানা ইয়াসমিন জানান পরীক্ষা সংশ্লিষ্ট অপরাধের সাথে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT