1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

পলাশে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪ জনের সাজা

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৯৮ বার
Oplus_131072

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে কৃষি জমি থেকে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কাটায় দায়ে চার জনকে ১৫ দিনের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (৯ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পলাশের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম ফখরুল হোসাইন এ সাজা প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন, গাজীপুরের পূবাইল এলাকার সেলিম মিয়ার ছেলে মামুন মিয়া, হোসেন আলীর ছেলে রুবেল মাহমুদ, রহিম কাজীর ছেলে রোমান ও মফিজ উদ্দিনের ছেলে পারভেজ মোল্লা।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সাজাপ্রাপ্তরা দীর্ঘদিন ধরে পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের ভিরিন্দা গ্রামের কৃষি জমি থেকে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছিলেন। এমন সংবাদ পেয়ে ওই গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন স্থানীয় উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় অবৈধভাবে মাটি কাটার দায়ে মামুন মিয়া, রুবেল মাহমুদ, রোমান ও পারভেজ মোল্লাকে আটক করে পনের দিনের সাজা প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) এ এইচ এম ফখরুল হোসাইন জানান, ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় সরাসরি জড়িত থাকার দায়ে চারজনকে আটক করে পনের দিনের সাজা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। পলাশ উপজেলা অবৈধভাবে মাটি কাটা রোধে এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT