1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর জেলখানা মোড়ে নাজমা মেডিকেল হল মডেল ফার্মেসির শুভ উদ্বোধন বেলাবতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারসহ ৭ জন গ্রেপ্তার শিবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি হামদ প্রতিযোগিতায় নরসিংদী জেলায় প্রথম স্থান অর্জন করল তাহসিন শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের করনীয় শীর্ষক মতবিনিময় সভা তৃণমূলের নেতা খাইরুল কবির খোকনের প্রশ্নে অটল রনি: নেতার প্রশ্নে কোনো আপস নেই নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা রায়পুরায় ট্রেনে ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

পলাশে আগুনে পুড়ল অসহায়ের মাথা গোঁজার ঠাঁই

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ৩০৮ বার

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : সমাজের মানুষদের কাছ থেকে পাওয়া টিনশেড ঘরে স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে বহু কষ্টে দিন পার করছেন অসহায় অটো রিকশা চালক নুর মোহাম্মদ। সেই ঘরটি আজ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সম্প্রতি এনজিও থেকে ঋণ করে ফ্রিজ, খাট, ও টিভি ক্রয় করেছেন। সেই গুলোর কিস্তি পরিশোধ করবেন নাকি ঘর নির্মাণ করবেন এমন পরিস্থিতিতে দিশেহারা হয়ে কাঁদছেন নুর মোহাম্মদ ও তার স্ত্রী সাবিনা।

আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার আদর্শ গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন পলাশ ফায়ার স্টেশনে সিনিয়র স্টেশন অফিসার আব্দুল সহিদ।

স্থানীয় বাসিন্দা মাসুম মিয়া জানান, সকালে অটো রিকশা চালাতে বাসা থেকে বের হয়ে যায় নূর মোহাম্মদ । অপরদিকে তার স্ত্রীর বাসা বাড়িতে কাজ করতে যায়। বেলা সাড়ে ১১টার দিকে আমরা দেখতে পাই তার ঘর আগুন জ্বলছে দেখে পলাশ ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে তারা আসার আগে সমাজের সবাই মিলে আধাঁ ঘন্টার চেষ্টায় আগুন নেভানো হয়। এরই মধ্যে পুড়ে ছাই হয়ে তার মাথা গোঁজার ঠাঁই বসত ঘরটি।

ক্ষতিগ্রস্ত নূর মোহাম্মদ ও তার স্ত্রী সাবিনা কাঁদতে কাঁদতে এ প্রতিবেদককে জানান, এই ঘরটিই আমার শেষ সম্বল ছিল, আর সেটিই পুড়ে ছাই হয়ে যায়। আমি বাড়িতে এসে দেখি আমার শিশু সন্তান দুটি আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। এনজিও থেকে ঋণ নিয়ে ফ্রিজ কিনেছিলাম এখন কিস্তি পরিশোধ করবো কি করে? আগুনে বসত ঘর, ফ্রিজ, টিভি ও আসবাবপত্র পুড়ে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি মাথা গোঁজার ঠাঁই বসত ঘর পেতে সমাজ ও প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছেন।

পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল শহিদ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার পর জানতে পারি স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। আগুনে বসত ঘর ও ফ্রিজ, টিভি ও আসবাবপত্র পুরে যায়। প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সর্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT