1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশের ছাত্রদল কর্মী হত্যার ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার নরসিংদীর জেলখানা মোড়ে নাজমা মেডিকেল হল মডেল ফার্মেসির শুভ উদ্বোধন বেলাবতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারসহ ৭ জন গ্রেপ্তার শিবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি হামদ প্রতিযোগিতায় নরসিংদী জেলায় প্রথম স্থান অর্জন করল তাহসিন শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের করনীয় শীর্ষক মতবিনিময় সভা তৃণমূলের নেতা খাইরুল কবির খোকনের প্রশ্নে অটল রনি: নেতার প্রশ্নে কোনো আপস নেই নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা

নরসিংদীর মাধবদীতে সড়ক দূর্ঘটনায় এক শিশু নিহত, আহত-১০

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ৩০২ বার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর মাধবদীতে সড়ক দূর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় আরো অন্তত ১০জন মিনিবাস যাত্রী আহত হয়। মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে মহাসড়কের মাধবদীর রাইনাদী এলাকায় এই ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে নিহত শিশুর নাম জানাতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানায়, পুরিন্দা থেকে নরসিংদীগামী মিনিবাসটি রাইনাদী এলাকায় পৌঁছলে নারায়ণগঞ্জগামী কাভার্ডভ্যানটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাহনই ছিটতে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলই এক শিশুর মৃত্যু হয়। গুরুত্বর আহত হয় মিনিবাসের চালকসক অন্তত ১০জন। পরে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হয়।

ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। নিহত শিশুটি পার্শবর্তী নারায়ণগঞ্জের বাসিন্দা হওয়ায় পরিবারের লোকজন  নিয়ে যায়। নাম পরিচয় সংগ্রহের চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি দূর্ঘটনা কবলিত বাহন উদ্ধার কার্যক্রম চলছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT