1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর জেলখানা মোড়ে নাজমা মেডিকেল হল মডেল ফার্মেসির শুভ উদ্বোধন বেলাবতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারসহ ৭ জন গ্রেপ্তার শিবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি হামদ প্রতিযোগিতায় নরসিংদী জেলায় প্রথম স্থান অর্জন করল তাহসিন শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের করনীয় শীর্ষক মতবিনিময় সভা তৃণমূলের নেতা খাইরুল কবির খোকনের প্রশ্নে অটল রনি: নেতার প্রশ্নে কোনো আপস নেই নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা রায়পুরায় ট্রেনে ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

বেলাবতে সৌদির সঙ্গে মিল রেখে এক গ্রামে ঈদ উদযাপন

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৩২৬ বার

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : সৌদি আরব সহ মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশের সাথে মিল রেখে নরসিংদীর বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের আব্দুল্লাহ নগর মৌলভী বাড়ি দরবার শরীফে প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। আজ রবিবার (৩০ মার্চ) সকাল ১১টায় উপজেলার আব্দুল্লাহ নগর হযরত শাহ মোহাম্মদ মৌলভী আব্দুল হাফিজ দরবার শরীফ মাঠে চট্রগ্রামের চন্দনাইশ এলাহাবাদ জাঁহাগিরিয়া শাহ সূফি মমতাজিয়া দরবার শরিফের অনুসারীরা ঈদের নামাজ আদায় করেন। ঈদের জামাতের ইমামের দায়িত্ব পালন করেন দরবার শরীফের খাদেম মাওলানা জহিরুল ইসলাম (ছোট্ট)।

কিশোরগঞ্জের কুলিয়ারচর থেকে আগত মুসুল্লী আকবর হোসেন বলেন, আমরা দরবারে জাঁহাগিরিয়ার পীর ভাইয়েরা একত্রিত হয়ে এখানে প্রতি বছর ঈদের নামাজ আদায় করি।

বাজিতপুর থেকে আগত মুসুল্লীরা বলেন, আমরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে মিল রেখে এরোজা রাখি এবং ঈদের নামাজ আদায় করি।

ঈদের জামাতের ইমাম মাওলানা জহিরুল ইসলাম বলেন, পৃথিবীর কোথাও যদি চাঁদ দেখা যায় সেই খবরটা আমরা নির্ভরযোগ্য সূএে পেলেই সেই অনুযায়ী আমরা প্রথম রোজা রাখি এবং ঈদ পালন করি। জাঁহাগিরিয়া দরবারের সিলসিলা মোতাবেক আমরা এগুলো পালন করি।

বেলাব থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, আব্দুল্লাহ নগর গ্রামে ঈদুল ফিতরের নামাজ একদিন আগে হয়। সবাই মিলেমিশে ঈদের আনন্দ উপভোগ করবে। আর এজন্য পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT