1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:২০ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মহান বিজয় দিবসে শিক্ষার্থীরা পেল “মানবতার আলো’র শিক্ষাবৃত্তি ঘোড়াশালে মহান বিজয় দিবসে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বেলাব বাজার কেন্দ্রীয় জামে মসজিদের প্রশাসনিক ভবন ও সংস্কার কাজের উদ্বোধন

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৫৭৬ বার
Oplus_131072

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাব বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন, সংস্কার কাজের উদ্বোধন ও প্রশাসনিক ভবন ও লেক গার্ডেন ড্রাইভওয়ে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) নির্মাণ কাজের উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি , শিক্ষানুরাগী, দেশের দ্বিতীয় বৃহত্তম বেলাবো বাজার কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্টা আলহাজ্ব আব্দুল কাদির মোল্লা।

বেলাবো বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান’সহ প্রমূখ।

উল্লেখ্য, বেলাবো বাজার কেন্দ্রীয় জামে মসজিদটি প্রায় ৩০০(তিনশত)বৎসর পূর্বে প্রতিষ্ঠিত হয়। এ মসজিদটির প্রথম প্রতিষ্ঠাতা ও জমিদাতা হল উপজেলার বীরবাঘবের গ্রামের মাহমুদ ব্যাপারী।মসজিদটি যখন প্রথম নির্মিত হয়, তখনই এই মসজিদটি অত্র এলাকার অন্য মসজিদ থেকে ভিন্ন কাঠামো। এই মসজিদটি প্রথম নির্মাণের সময় এর সাতটি গুম্বুজ ছিল।

লোক মূখে শোনা যায় এই মসজিদের ভিতরে অলৌকিকভাবে কুরআন তেলওয়াত শোনা যেত। ফলে এই মসজিদটি ফজিলতের মসজিদ হিসেবে পরিচিতি লাভ করে। মসজিদটি প্রতিষ্ঠালগ্ন থেকেই জুম্মার নামাজে প্রচুর লোক হতো। যা মসজিদের ধারণ ক্ষমতার বাইরে চলে যেত। দিন দিন মুসল্লিদের সংখ্যা আরো বৃদ্ধি পেতে থাকে। মসজিদটি জুম্মার মুসল্লিদের কথা বিবেচনা করে নরসিংদী জেলার বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাদির মোল্লা, চেয়ারম্যান, থার্মেক্স গ্রুপ, নরসিংদী কর্তৃৃক বর্তমান অবকাঠামোটি নির্মিত হয়। মসজিদটির ধারণ ক্ষমতা ৮-১০ হাজার জন হলেও পবিত্র রমজান মাসে জুমাতুল বিদার জুম্মার নামাজে প্রায় ২০-২২ হাজার মুসল্লি হয়। এই উপজেলার বাহিরে ও পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলা ও ঢাকা’সহ বিভিন্ন এলাকা হতে এই মসজিদে জুম্মার নামাজে মুসুল্লি আসে। বর্তমান কাঠামোতে মসজিটির ধারণ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি এর নির্মাণ শৈলী সকলকে মুগ্ধ করে। এই মসজিদটি বর্তমানে বেলাবো উপজেলার একটি দর্শনীয় স্থান।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT