1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

শিবপুরে ভুট্রাক্ষেত থেকে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৫৪৯ বার
Oplus_131072

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে একটি ভুট্টাক্ষেত থেকে সাইফুল ইসলাম (৩৫) নামের এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার সাধারচর ইউনিয়নের উত্তর সাধারচর গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাইফুল ইসলাম গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার আড়াল বাজারের হেলাল উদ্দিনের ছেলে। সে নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া গ্রামে তার শ^শুর বাড়িতে থাকতেন।

পুলিশ জানায়, সকালে সাধারচর গ্রামের একটি ভুট্টাক্ষেতে একটি বস্তাবন্ধি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা স্থানীয় ইউপি সদস্য সারোয়ারকে জানালে তিনি থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ বস্তাবন্ধি মরদেহ উদ্ধার করে। পরে লাশের প্যান্টের পকেটে থাকা মানিব্যাগে তার এনআইডি কার্ডের ফটোকপি পাওয়া যায়। মানিব্যাগে থাকা এই এনআইডি কার্ডে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। পরে ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান গত দুদিন আগে মনোহরদী থানার হাতিরদিয়া এলাকা থেকে নিখোঁজ হয় সাইফুল। এঘটনায় মঙ্গলবার পরিবার থানায় সাধারণ ডায়েরি করে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, মরদেহের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। লাশের সুরতাল করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত সাইফুলের কাছে এলাকার অনেক লোক টাকা পেতো। এজন্য বিভিন্ন সময় তাকে হুমকি দেওয়া হতো। এখন হত্যার সাথে হুমকির বিষয়ের কোন সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT