1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরদার সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রী হওয়ায় নির্বাচনী এলাকায় বইছে আনন্দের বন্যা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন নরসিংদীর সারোয়ার হোসেন মৃধা রায়পুরায় নতুন থানা গঠন: চররায়পুরা থানা উন্নয়ন কমিটির আত্মপ্রকাশ ব্রাহ্মন্দী কামিনী কিশোর মল্লিক কেন্দ্রে গণতন্ত্রের উৎসব, ধানের শীষের নিরঙ্কুশ জয় বকুলকে মন্ত্রী হিসেবে দেখতে চায় বেলাব-মনোহরদীর জনগণ বিএনপি নির্বাচিত হলে ১৬ বছরের দুঃসহ যন্ত্রণার লাঘব হবে: ড. মঈন খান ‘জনপ্রত্যাশার ইশতেহার’ প্রকাশ করল ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরায় দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধে কিশোর নিহত, আহত ১০ শ্রদ্ধা ও ভালোবাসায় ডাকসুর প্রথম ভিপি মনু মিয়ার ১০৪ তম জন্মদিন পালন নারীদের প্রতি জামায়াত আমীরের অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বেলাবতে মানববন্ধন

মাধবদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৭৪ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মাধবদীতে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক ও বিশিষ্টজনের সম্মানে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় মাধবদীর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিলের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী পৌর শাখার সভাপতি মুহাম্মদ ইউনুস ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ইসলামী দলগুলো নিয়ে ঐক্য করার চেষ্টা করছেন। তিনি আরো বলেন, দূর্নীতিবাজরাই ফ্যাসিবাদি। তাই যাতে আবার ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত না হয় তাই দূর্নীতিবাজদের রুখে দিতে হবে।

বিশেষ অতিথি হিসেহে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সিনিয়র সহ সভাপতি আশরাফ হোসেন ভূইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সহ সভাপতি ও মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি কাওছার আহমাদ ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সেক্রেটারি মুহাম্মাদ রাকিবুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার সভাপতি ক্বারী আবুল কাশেম, বাংলাদেশ জামায়াতে ইসলামি মাধবদী শহর শাখার আমীর মাওলানা আমিনুল হক।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার সেক্রেটারি মাষ্টার মুহাম্মাদ আরিফুল ইসলাম এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী থানা শাখার আমীর মাওলানা আব্দুল আজিজ, সেক্রেটারী জাফর উল্লাহ খান, খেলাফত মজলিসের মাধবদী থানার সভাপতি হিফজু রহমান, বিএনপি নেতা নজরুল ইসলাম, মাধবদী থানা ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি মুফতি জয়নুল, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাধবদী পৌর শাখার সভাপতি মোঃ আরিফুর রহমান, যুব নেতা মুফতি সাইদ আহামেদ, অধ্যক্ষ মু. শেখ সাদি সহ রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক ও সমাজ সেবক।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT