1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

গত ১৭ বছর গনতন্ত্র ও আইনি শাসন বলতে কিছুই ছিলো না : বেলাবতে জুয়েল

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৭৪ বার

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল বলেছেন, বর্তমানে বাংলাদেশ একটি ক্রান্তিলগ্নের মধ্য দিয়ে যাচ্ছে। গত ১৭ বছর বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার ছিলো না। গনতন্ত্র, আইনি শাসন বলতে কিছুই ছিলো না। এই ১৭ বছর জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা গনতন্ত্র, মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার ফিরিয়ে আনার জন্য সংগ্রম করে গেছেন। স্বৈরাচারী হাসিনা এবং তাদের দোসররা পার্শ্ববর্তী দেশের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশকে একটি তাঁবেদারি রাষ্ট্রে পরিনত করতে চেয়েছিলো।

অনেক ধরনের অবৈধ ও অসম চুক্তি করেছে যা দেশের স্বার্থ বিরোধী। এখনো এই ফেসিস্ট হাসিনা তাদের দেশেই আছে। সেখানে থেকে বাংলাদেশর বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে। তাই আমাদের সব সময় সজাগ থাকতে হবে। বাংলাদেশে প্রয়োজনীয় সংস্কার দরকার আছে তবে সেই সময়টা যেনো যৌক্তিক হয়। বর্তমান সরকারের খেয়াল রাখতে হবে এই সময়ে পূনরায় যেনো স্বৈরাচারীরা জেকে বসতে না পারে।

আমরা চাই বাংলাদেশ সামাজিক মুক্তি, সাম্য, মানবিক মর্যাদা, অর্থনৈতিক মুক্তি এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে। যা শুধু মাত্র জনগণের ভোটে নির্বাচিত সরকারই করতে পারবে। আর তারা এ দেশের মানুষের আশা,আকাঙ্খা এবং ভাগ্য নিয়ে কাজ করবে। তাই দ্রুত নির্বাচন দরকার।

শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় বেলাব উপজেলার সরকারি পাইলট মর্ডান মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে বেলাব ইউনিয়ন বিএনপির আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন সেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস.এম শৈবাল হোসেন , স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব প্রান্ত, নরসিংদী জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মঞ্জুর  মোর্শেদ,বেলাব উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরদার জাকির হোসেন, বেলাব উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস.এম শাজাহান, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কয়েস মিয়া, উপজেলা কৃষকদলের আহবায়ক সোহরাব হোসেন টিটু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শেখ বিপ্লব হোসেন, কৃষক দলের সদস্য সচিব মোস্তফা কামাল, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জহিরুল হক সবুজ, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ খোকন ভূঁইয়া, আমলাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের সভাপতি হারুন অর রশিদ’সহ প্রমূখ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT